আমাদের অঙ্গীকার
ভেড়ামারা থেকে শুরু করে আশপাশের মানুষের জন্য দ্রুত, স্থিতিশীল, নিরাপদ এবং সুলভ মূল্যে উন্নত ইন্টারনেট সেবা নিশ্চিত করা।

CAFE7040-এর নামের পেছনের গল্প, শুরু এবং আজকের যাত্রা
আমাদের যাত্রা শুরু হয়েছিল ভেড়ামারা থেকে। তখন ইন্টারনেট আজকের মতো প্রতিটি ঘরে ছিল না। ইন্টারনেটের সঙ্গে পরিচিত হতে অনেকেই যেতেন Cyber Cafe-তে। সেখানে কেউ পড়াশোনা করতেন, কেউ নতুন কিছু জানতেন, কেউ দূরে থাকা মানুষের সঙ্গে যোগাযোগ করতেন।
সেই সময়ের স্মৃতি থেকেই আমাদের নামের CAFE। আর 7040 হলো ভেড়ামারা থানার পোস্টাল কোড — যে জায়গায় আমাদের জন্ম, আমাদের প্রথম গ্রাহক এবং প্রথম স্বপ্ন। এই দুই পরিচয় মিলিয়েই তৈরি হয় আমাদের নাম — CAFE7040।

সেই সময়ের Cyber Cafe-এর স্মৃতি, যেখানে মানুষ প্রথম ইন্টারনেটের সঙ্গে পরিচিত হয়েছিল।
ভেড়ামারা থানার পোস্টাল কোড — আমাদের জন্মস্থান, প্রথম গ্রাহক এবং প্রথম স্বপ্নের ঠিকানা।

ভেড়ামারা থেকে শুরু করে আশপাশের মানুষের জন্য দ্রুত, স্থিতিশীল, নিরাপদ এবং সুলভ মূল্যে উন্নত ইন্টারনেট সেবা নিশ্চিত করা।
নির্ভরযোগ্য ইন্টারনেটের মাধ্যমে মানুষ, শিক্ষা, ব্যবসা ও সমাজকে আরও সংযুক্ত করা।
কুষ্টিয়া অঞ্চলের সর্বাধিক বিশ্বস্ত এবং প্রযুক্তিনির্ভর ইন্টারনেট ব্র্যান্ড হয়ে ওঠা।
যেসব কর্পোরেট গ্রাহক CAFE7040-এর ওপর ভরসা করেন, এবং যেসব নেটওয়ার্কের সঙ্গে আমরা কাজ করি।
ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুরে বাসা ও ব্যবসার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ব্রডব্যান্ড।